শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৩:৫১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও)

‎ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়া বিলুপ্তপ্রায় খটক মাছ (করাতি হাঙর) কেটে বিক্রির সময় পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে তা জব্দ করে মাটি চাপা দিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেলে মঠবাড়িয়া মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজারে মাছটি কেটে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছিল। এর আগে ইঞ্জিনচালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে মাছটি প্রদর্শন ও মাইকিং করা হলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। শত শত মানুষ মাছটি দেখতে ও কিনতে বাজারে ভিড় করেন।

‎বিলুপ্তপ্রায় খটক মাছটি বিক্রির খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে মাছটি জব্দ করে। পরে জনস্বার্থে মাছটির ওপর হারপিক ঢেলে নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষার জন্য কিছু নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। অভিযানের সময় মাছ বিক্রেতারা পালিয়ে যান।

‎বাগেরহাট বন বিভাগের কর্মকর্তা শাহীন হোসেন জানান, জব্দ করা মাছটি সম্পূর্ণভাবে ধ্বংস করে মাটি চাপা দেওয়া হয়েছে এবং নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

‎মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, বিলুপ্তপ্রায় প্রাণী বিক্রির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালানো হয়। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎উল্লেখ্য, গত ৩১ মার্চ বঙ্গোপসাগর উপকূলে ধরা পড়া প্রায় ২০ মণ ওজনের এই খটক মাছটি প্রথমে কাঁঠালিয়ার আমুয়া মৎস্য বন্দরে আনা হয়। পরে বিভিন্ন হাত ঘুরে মঠবাড়িয়ায় এনে প্রায় ৫ লাখ টাকায় বিক্রি করা হয় এবং বেশি দামে খুচরা বিক্রির জন্য বাজারে তোলা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়