শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানিতে নতুন বিধান ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল, শুরু কঠোর নিয়ন্ত্রণ

জামাল হোসেন খোকন : চুয়াডাঙ্গা জেলায় আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে ‘ফুয়েল কার্ড’ ছাড়া কোনো গ্রাহক তেল কিনতে পারবেন না।

বুধবার (১ এপ্রিল) সকাল ৭টা থেকে জেলার বিভিন্ন তেল পাম্পে এ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, সরকার নির্ধারিত ফুয়েল কার্ড প্রদর্শন ব্যতীত কোনো মোটরসাইকেল বা সাধারণ গ্রাহককে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। তবে কৃষকদের জন্য এ ক্ষেত্রে বিশেষ শিথিলতা রাখা হয়েছে।

এর আগে গত রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুদ, পরিবহণ, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হবে।

তিনি আরও জানান, ফুয়েল কার্ড বিতরণের জন্য ৩০ ও ৩১ মার্চ নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ে সকল আবেদন নিষ্পত্তি সম্ভব না হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও দুই দিন সময় বৃদ্ধি করা হয়েছে।

জেলার চারটি উপজেলার মোট ২২টি তেল পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত একযোগে তেল বিতরণ কার্যক্রম চালু থাকবে। অন্যদিকে কৃষকদের জন্য বিশেষ সুবিধা হিসেবে ২৪ ঘণ্টা ডিজেল সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

জ্বালানি তেল সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে প্রতিটি পাম্পে পুলিশের পাশাপাশি একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট পাম্প মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন জেলা প্রশাসক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়