শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া জজ পরিচয় দিয়ে সাবেক তহশিলদার আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নিজেকে জেলা সহকারী জজ পরিচয় দিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সৈয়দ জিয়া পির মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি। মঙ্গলবার রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় ছদ্মবেশে অবস্থানকালে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে এক নারীকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে যান ওই ব্যক্তি। সেখানে তিনি নিজেকে যশোর জেলা আদালতের সহকারী জজ হিসেবে পরিচয় দেন। নিজেকে বিচারক দাবি করে তিনি সে রাতে পুলিশি পাহারায় থাকার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা চান। তবে কথা বলার একপর্যায়ে তার আচরণ ও চালচলনে অসংলগ্নতা ধরা পড়ে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তার সন্দেহ হলে তিনি দ্রুত ওই ব্যক্তির পরিচয় যাচাই শুরু করেন।

খোঁজ নিয়ে জানা যায়, তিনি কোনো বিচারক নন, বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন। জালিয়াতি ধরা পড়ার বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে আসা ওই নারী কৌশলে থানা থেকে পালিয়ে যান। আটক জিয়া পির মোহাম্মদ আলীর বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়া আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে চারিত্রিক অবনতি ও দুর্নীতির অভিযোগে তিনি চাকরি হারিয়েছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান জানান, নিজেকে বিচারক পরিচয় দিয়ে ওই ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়