শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৯:৩৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে বিক্রি বন্ধ থাকা ফিলিং স্টেশনে মিলল শত শত লিটার তেল, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি তেল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও আল-আমিন এবং বিএসটিআই’র পরিদর্শক মামুনুর রহমান।

অভিযান চলাকালে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখার দায়ে ইয়াফাদ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, ইউসুফ-২ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং ঝিনাইদহ ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে তামিম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পাঁচজনকে মোট ২০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাগজপত্র না থাকায় আরও দুই মোটরসাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই’র পরিদর্শক মামুনুর রহমান জানান, বিক্রি বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলোতে কোনটায় ২ হাজার লিটার আবার কোনটাই ২৩’শ লিটার তেল মজুদ ছিলো। পরে তাদের আবারো বিক্রির আদেশ দেওয়া হয়। তেলের অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়