শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চারঘাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর ৪টার দিকে চারঘাট থানাধীন ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের মো. মুনসুর আলীর ছেলে মো. বাবু এবং একই থানার ঝিকড়া প্রামানিকপাড়া গ্রামের মো. জমির মিয়ার ছেলে মো. জনি।

জেলা পুলিশের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে যে, ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের একটি আম বাগানে দুই ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে এসআই মো. মাহাবুব আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

অভিযানের সময় দুইটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বাবু ও জনির বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়