শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। রবিবার রাত ৯টার দিকে জেলার সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারের উত্তর পাশে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দক্ষিণ চয়েশ্রী গ্রামের মো: আব্দুর রশিদের ছেলে মোঃ এনামুল হক এনাম (২৩), একই থানার পাকুরিয়া গ্রামের মোঃ দ্বীন ইসলাম মেয়ে রাবিয়া আক্তার রিয়া (২৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, রবিবার রাত ৯টার দিকে র‌্যাব-১২ এর একটি টিম সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারের উত্তর পাশে পদ্মা ফিলিং স্টেশনে সামনে ঢাকা হতে রংপুর গামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৫০ টাকা জব্দ করে।

মাদক ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়