শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ১০:৪১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে আকস্মিক শিলাবৃষ্টি, ফসল নিয়ে আতংকিত কৃষকরা

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে মাঠের ফসল নিয়ে দুঃচিন্তায় বিপাকে পড়েছেন কৃষকরা।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টির সাথে হঠাৎ এই শিলাবৃষ্টির ঘটনা ঘটে। তবে শিলাবৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক ছবরুল আলী বলেন, হঠাৎ সন্ধ্যার পরে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। যদিও তা বেশিক্ষণ ছিল না, প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো হয়েছে। শিলাবৃষ্টি দেখে খুব ভয় পেয়েছিলাম। যদি এটি আরও কিছুক্ষণ চলতো, তাহলে আমার ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারতো। তারপরও কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়