শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে বিরোধপুর্ণ জমির গাছ কাটা দ্বন্দ্বের মারামারিতে একজন নিহত

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারের বিরোধপূর্ণ জমিতে শুকনা গাছ কাটাকে কেন্দ্র করে  প্রতিপক্ষের হামলায় মজনু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মজনু ডোমার পৌর শহরের ৫ নং ওয়ার্ড ময়দান পাড়া এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায় বুধবার(১১ মার্চ) সকালে বিরোধপূর্ণ  জমিতে শুকনো একটি গাছ বাবলু,মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই কাটতে গেলে প্রতিপক্ষ বেলাল হোসেনসহ তার পরিবারের লোকজন গাছ কাটতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন গুরুতর আহত হয়। পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে ডোমার স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার আসমা বলেন, হাসপাতালে আসার আগে মজনু নামে একজনের মৃত হয়েছে এবং দুইজনকে রংপুরে রেফার্ড করা হয়েছে।

নিহত মজনুর ভাজতি মিম বলেন, আমরা থানায়  ও ট্রিপল নাইনে ফোন দিলেও পুলিশ একঘন্টা পর ঘটনাস্থলে আসে। তারা যদি ফোন পাওয়ার পর পরেই আসতো তাহলে হয়তো কেউ মারা যেতনা। 

ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ হাবিব একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়