শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম ভোগান্তি: যানজটে ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলমান থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী ও পরিবহন চালকদের। তবে সংশ্লিষ্টদের আশা, আজ (সোমবার) মধ্যরাত থেকে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

সরেজমিনে দেখা গেছে, সেতুর ক্ষতিগ্রস্ত অংশে গতকাল রবিবার দিবাগত রাত থেকে ঢালাই কাজ শুরু হয়েছে। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রাখ হয়। এতে এক লেন দিয়ে যান চলাচল করতে পারছে। সোমবার সকালে যানজট সোনারগাঁ অংশ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

দোয়েল পরিবহনের যাত্রী নিলুফা আক্তার বলেন, স্বাভাবিক সময়ে যেখানে ১০ মিনিট লাগে, সেখানে আজ আড়াই ঘণ্টা ধরে যানজটে বসে ছিলাম। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সময়মতো পৌঁছাতে পারিনি।

প্রাইভেটকার চালক নীরব হাসান বলেন, মেঘনা টোল প্লাজা থেকে ঢাকামুখী লেনের প্রায় ১৩ কিলোমিটার এলাকা কার্যত স্থবির হয়ে আছে। চট্টগ্রামমুখী লেনে কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকামুখী লেনে আড়াই ঘণ্টা বসে থেকে মেঘনা ব্রিজ পার হতে হয়েছে। অথচ স্বাভাবিক সময়ে এই পথ পাড়ি দিতে ৮ থেকে ১০ মিনিট সময় লাগে।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক কৃষ্ণপদ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমান থাকায় রবিবার মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। একলেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। আজকের মধ্যেই কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে।

নারায়ণগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতুতে হাইস্ট্রিম কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে। সাধারণত এসব ঢালাই শুকাতে ২৪ ঘণ্টা সময় লাগে। আশা করছি, মধ্যরাত থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়