শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রচারণায় এমপির নাম ও ছবি ব্যবহার না করার নির্দেশ

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিজের নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা না চালানোর জন্য কঠোর নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ নির্দেশনা দেন। বার্তায় তিনি বলেন, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র কিংবা কমিশনার প্রার্থীদের কেউ অনলাইন বা অফলাইনে তার নাম ও ছবি ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন না।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার, লিফলেট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—যেকোনো মাধ্যমে তার নাম বা ছবি সংযুক্ত করে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে হবে।

সংসদ সদস্য বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে তার নাম–ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখা সবার দায়িত্ব।

তিনি আরও জানান, নির্দেশনা অমান্য করে কেউ তার নাম বা ছবি ব্যবহার করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়