ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ বাড়ী থেকে বেরিয়ে নিখোজের একদিন পর ঝিনাইদহের কালীগঞ্জে তাবাসসুম নামে সাড়ে ৪ বছরের এক কণ্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের সেফটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। করুন এ মৃত্যুটি রহস্যজনক বলে মনে করছেন অনেকেই। শিশুটির পিতা মহেশপুর ভৈরবা এলাকার নজরুল হোসেন কালীগঞ্জে একটি দর্জির দোকানে ও মাতা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকুরী করেন। সেই সুবাদেই দির্ঘদিন ধরে তারা কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকতেন।
শিশুটির পরিবারের সদস্যরা জানায়, বুধবার দুপুর আড়াইটার পর শিশুটি বাড়ী থেকে বেরিয়ে নিখোঁজ ছিল। কিছু সময় পর থেকেই পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তার সন্ধান পায়না। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক কৃষক মাঠে যাওয়ার সময় আব্দুল জব্বার বিদ্যালয়ের পেছনে একটি রক্ত মাখা বস্তা দেখতে পায়। এ সময় গ্রামের অন্নান্যদের ডেকে এনে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মুখ বাধা বস্তাটি খুলে শিশু তাবাস্সুমের মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, তাবাস্সুম নামে সাড়ে চার বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা শিশুটিকে হত্যার পর বস্তায় ভরে সেফটিক ট্যাংকে রেখেছে। তার মৃতুটি রহস্যজনক। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।