শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

আজিজুল হক, বেনাপোল (যশোর): শুক্রবারের সাপ্তাহিক ছুটি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম।

এর আগে ছুটির কারণে দুই দিন আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ থাকায় সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আদায় ব্যাহত হয়েছে। এতে বন্দরে পণ্যজটও সৃষ্টি হয়। তবে রোববার থেকে কার্যক্রম শুরু হওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে সেই পণ্যজট।

বেনাপোল বন্দরের আমদানি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান,আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানিয়েছেন, সাপ্তাহিক ছুটি ও ২১শে ফেব্রুয়ারির সরকারি ছুটি শেষে পুনরায় এ পথে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত বন্দর থেকে পণ্য খালাস নিতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং প্রায় ২০০ ট্রাক পণ্য রপ্তানি হয়। এছাড়া বন্দর থেকে দৈনিক প্রায় ৫০০ ট্রাক পণ্য খালাস হয়ে থাকে। আমদানি পণ্য থেকে প্রতিদিন প্রায় ৩০ কোটি টাকার রাজস্ব আদায় হয়। 

যদিও বেনাপোল বন্দরে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা বাণিজ্য সেবা চালুর কথা রয়েছে, তবে বিভিন্ন প্রতিবন্ধকতা, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির কারণে অনেক সময় আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকে।

বন্দরের তথ্য বলছে, রোববার  সকাল ৯ টা থেকে আমদানি রফতানি শুরু হয়েছে। দুপুর ১২ টা পর্যন্ত ভারত থেকে ৭২ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ২৭ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়েছে। আমদানি পণ্যের মধ্যে ছিল শিল্ককলকারখার কাচামাল,তৈরী পোশাক, গার্মেন্টস, কেমিকেল, শিশু খাদ্য,বিভিন্ন প্রকারের ফল, মাছ ও অক্সিজেন।

রফতানি পণ্যের মধ্যে কেমিকেল, কাচালোহা,মাছ, বসুন্ধারা টিসু ও ওয়ালটন পণ্য সামগ্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়