শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩২ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাল্লায় ফসলি জমির টপসয়েল কাটায় মাটি ব্যবসায়ীকে জরিমানা

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার দায়ে আমির মিয়া নামে এক প্রভাবশালী মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের ছায়ার হাওর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস।

জানা যায়, ইসাকপুর আলমপুর গ্রামের বাসিন্দা আমির মিয়া দীর্ঘদিন ধরে ছায়ার হাওর সংলগ্ন ফসলি জমি থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবাধে মাটি কেটে বিক্রি করে আসছিলেন, যা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য দীর্ঘ মেয়াদী ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্তকে আর্থিক জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

ইউএনও পিয়াস চন্দ্র দাস জানান, কৃষিজমি ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়