শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসার টানে চীন থেকে আসা সেই কনেকে সিঁদুর পরালেন বাংলাদেশি যুবক

দেশ, ভাষা ও সংস্কৃতির বাধা পেরিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চীনা নাগরিক ক্রিস হুই ভালোবাসার মানুষ বাংলাদেশি যুবক সুকান্ত সেনকে বিয়ে করেছেন। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বিষ্ণুপদ ধাম মন্দিরে হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে কনে ক্রিস হুইকে নিজ বাড়িতে নিয়ে আসেন সুকান্ত সেন। তিনি উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামের বাসিন্দা। হেলিকপ্টারে কনেকে নিয়ে আসার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। চীনা কনে ক্রিসকে একনজর দেখার জন্য ভিড় করেন আত্মীয়স্বজন সহ উৎসুক জনতা।

২১ ফেব্রুয়ারি গায়েহলুদ অনুষ্ঠিত হয়। বিয়ের দিন লাল বেনারসি শাড়িতে সেজে কনের আসনে বসেন ক্রিস। ধর্মীয় আচার অনুযায়ী সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। পরে সুকান্ত সেন কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। বিয়েতে ক্রিসের মা-বাবা ও চাচা উপস্থিত ছিলেন।

বর সুকান্ত সেন প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানী সেনের ছেলে। কনে ক্রিস হুই চীনের সাংহাইয়ের বাসিন্দা।

জানা গেছে, ২০১৮ সালে সুকান্ত পড়াশোনা ও ব্যবসার উদ্দেশ্যে চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিসের সঙ্গে পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে বিবাহ নিবন্ধন সম্পন্ন করেন। এবার দেশে এসে ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে সম্পন্ন করলেন সুকান্ত।

ক্রিস হুই বলেন, ‘বাংলাদেশে এসে বিয়ে করতে পেরে আমি আনন্দিত।’

সুকান্ত সেন বলেন, দুই পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে। বাংলাদেশে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরে তাঁরা খুশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়