শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডালডায় মরা ইঁদুর–মেয়াদোত্তীর্ণ পণ্য: চুয়াডাঙ্গায় দুই খাদ্যপ্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

জামাল হোসেন খোকন: চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে দেখা যায়, মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টে ব্যবহৃত ডালডায় মরা ইঁদুর পাওয়া যায়, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার ও আগের দিন তৈরি পণ্য আজকের তারিখে বিক্রির প্রমাণ মিলেছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সাইদুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুন প্যাকেটে বাজারজাত করার অভিযোগে অনন্যা ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. সাইদুল ইসলামকে একই আইনের ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রমজানকে সামনে রেখে হোটেল, সেমাই ও মসলার মিলেও তদারকি করা হয়। এ সময় মানসম্মত পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ বা ভেজাল পণ্য বাজারজাত না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানায় অধিদপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়