শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা, জীবননগরে একুশের প্রথম প্রহরে পুষ্পার্পণ

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশের মতো চুয়াডাঙ্গার জীবননগরেও একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে ভাষাশহীদদের। শনিবার রাত ১২টা ১ মিনিটে জীবননগর উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

সবার আগে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করে জীবননগর উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, জীবননগর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিএনপি জীবননগর উপজেলা ও পৌর শাখা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জীবননগর প্রেস ক্লাব‌ ও জীবননগর সাংবাদিক সমিতি, জীবননগর ডিগ্রি কলেজ, থানা বালিকা বিদ্যালয়, থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সাহিত্য পরিষদ ও জীবননগর অফিসার্স ক্লাব।

শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, একুশের আত্মত্যাগ বাংলা ভাষার মর্যাদা ও অস্তিত্ব রক্ষার অদম্য প্রেরণা হিসেবে নতুন প্রজন্মকে পথ দেখাবে।

শ্রদ্ধা নিবেদনকে ঘিরে পুরো উপজেলা চত্বরে ছড়িয়ে পড়ে শান্ত, গম্ভীর ও বেদনাবিধুর পরিবেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়