শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ পাইপ ধ্বংস

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মালিঝি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত দুইটি ড্রেজার মেশিন ধ্বংস ও পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় ওই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মালিঝিকান্দা ইউনিয়নের মালিঝি নদী থেকে কয়েকদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছেন। এতে নদী রক্ষা বাঁধ ও আশপাশের জমি ধসে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে ভোরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্যালো ইঞ্জিনচালিত দুইটি ড্রেজার ধ্বংস ও ১ হাজার ফুট পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক বলেন, অনুমতি ছাড়া কৃষিজমি বা নদী-জলাশয় থেকে বালু-মাটি তোলা অবৈধ। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়