শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগরে রেললাইনের অংশ ভেঙে ছিটকে পড়া, ঝুঁকিতে ট্রেন চলাচল

জামাল হোসেন খোকন ,জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী ফার্মগেট এলাকায় রেললাইনের প্রায় ৬ ইঞ্চি অংশ ভেঙে পাশে ছিটকে পড়েছে। এতে ওই রুটে ট্রেন চলাচলে দেখা দিয়েছে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা।

শুক্রবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি উথলী ফার্মগেট অতিক্রম করার সময় হঠাৎ লাইনের ভাঙা অংশটি ছিটকে পড়ে। ট্রেন চলাচলের মুহূর্তে এমন বিপজ্জনক ত্রুটি রেল নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলেছে।

স্থানীয় গেইটম্যান অচিন্ত্য সাহা জানান, ঘটনাৎ তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করেছেন। রেলওয়ের প্রকৌশলী দল দ্রুত ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।

স্থানীয়দের দাবি, রুটটি দিয়ে প্রতিদিন বহু যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। তাই দ্রুত মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়