শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২০ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ টাকার লেবু ৬০ টাকা কেন: বাজার তদারকিতে গিয়ে ক্ষোভ প্রকাশ সংসদ সদস্যের

‘যে লেবু কয়দিন আগে হালিপ্রতি ২৫ টাকায় বিক্রি হয়েছে, সেটা এখন ৬০ টাকা কেন?’— চলমান রমজানে ঝটিকা বাজার পরিদর্শনে গিয়ে লেবু ও শসার অতিরিক্ত দাম শুনে এভাবেই ব্যবসায়ীদের প্রশ্ন করেন ঝিনাইদহের স্থানীয় সংসদ সদস্য আবু তালিব। এসময় ব্যবসায়ীদের কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কালিগঞ্জের স্থানীয় বাজারে ঝটিকা সফরে যান তিনি। এসময় স্থানীয় সংসদ সদস্যকে কাছে পেয়ে ক্রেতারা অভিযোগ করেন, রমজান মাস শুরুর সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। পরে কালিগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখেন এমপি আবু তালিব এবং পণ্যের মান-দাম যাচাই করেন। ব্যবসায়ীদের মূল্য তালিকা পরীক্ষা করেন। তিনি ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন এবং পণ্যের ক্রয়-বিক্রয় মূল্যের ব্যবধান খতিয়ে দেখেন।

বাজার তদারকির সময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন এবং জামায়াতের নেতাকর্মীরা।

বাজার মনিটরিং শেষে এমপি আবু তালিব বলেন, ‘সাধারণ মানুষের নাগালের বাইরে দাম রাখা অত্যন্ত অমানবিক। রমজান মাসে মানুষ যাতে কষ্ট না পায়, সেজন্য আমরা মাঠে নেমেছি। শসা ও লেবুর দাম অযৌক্তিকভাবে বেশি রাখা হচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, শুধু রমজান নয়, বছরের প্রতিটি দিন যেন দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে। অসাধু মুনাফাখোরদের কোনো ছাড় দেওয়া হবে না।’ 

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, করলেন জরিমানাবোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, করলেন জরিমানা
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের ঝটিকা অভিযান ও কঠোর তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়