শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৩ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বাজার তদারকিতে জেলা প্রশাসকের অভিযান, অতিরিক্ত মূল্য আদায়ে সতর্কতা

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা: কুমিল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নগরীর রাজাগঞ্জ বাজারে জেলা প্রশাসকের নেতৃত্বে অংশ নেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর কর্মকর্তারা।

অভিযানকালে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা যাচাই, পণ্যের দাম পর্যালোচনা এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ খতিয়ে দেখা হয়। কিছু অসাধু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, বাজারে স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ ক্রেতাদেরও কোনো অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়