শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর শীলকু‌পে অগ্নিকাণ্ডে ৭ পরিবারের ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন–এর ৬ নম্বর ওয়ার্ডের বুজুরুজ মেম্বার বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ৭টি পরিবার নিঃস্ব হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক টাকা বলে ক্ষ‌তিগ্রস্থ প‌রিবা‌রের সদস‌্যরা ধারণা কর‌ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ঘটিকার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ,আনু মিয়ার ছেলে ফোরকানের বা‌ড়ি, হাবিবুর রহমানের ছেলে নুর মোহাম্মদ এর বা‌ড়ি, এয়াকুব আলীর ছেলে আবু তাহের, এর বা‌ড়ি, লেদু মিয়ার ছেলে আব্দু ছবুর এর বা‌ড়ি, রশিদ আহমদের ছেলে টিপুর বা‌ড়ি, মৃত বদি আলমের স্ত্রী নাছিমা বেগম এবং বেলায়েত আলীর ছেলে রশিদ আহমদ এর বা‌ড়ির মালামাল।

ঘটনার ব‌্যাপা‌রে স্থানীয় ও ফায়ার সা‌র্ভিস স্টেশন সু‌ত্রে  জানা যায়,আবু তাহেরের বসতঘর থেকে বিদ্যুৎ শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের আরও ঘর এতে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের টিমের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।স্থানীয়দের সহযোগিতায় পাশের একাধিক পরিবারকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা গেছে।’

এ‌দি‌কে ঘটনার পর শীলকূপ ইউনিয়ন পরিষ‌দের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাশেদ নুরী। তিনি বলেন,ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অত্যন্ত অসহায়। তারা দিনমজুর ও শ্রমিক হিসেবে কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তাদের সব সহায়-সম্বল পুড়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি খাদ্য, বস্ত্র ও বাসস্থানের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন বলে স্থানীয়রা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়