শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরফ্যাশনে মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় কৃষককে কুপিয়ে হত্যা

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের শশীভূষণে মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আব্দুর রহিম ভুট্টু (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ভুট্টু একই এলাকার আক্তারুজ্জামান সোহেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় একদল মাদকসেবী আব্দুর রহিম ভুট্টুর ছেলে আমির হোসেনকে মারধর করে। এতে তার হাত-পা ভেঙে যায় বলে পরিবারের দাবি। ছেলেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় অভিযুক্তদের সঙ্গে আব্দুর রহিম ভুট্টুর বাগবিতণ্ডা হয়।

এর জেরে রাত ১০টার দিকে কলেরহাট সড়কের মাথায় আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর যখম করে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়