শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ৬টি আসনে ৫টি বিএনপি, ১টি জামায়াত বিজয়ী

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে ৫টি আসনে বিএনপির ধানের শীর্ষ প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সিরাজগঞ্জ-১ (সদর-কাজিপুর) আসনের ১৬৬ ভোট কেন্দ্র পোস্টাল ব্যালটসহ বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী (দাঁড়িপাল্লা) মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট।

সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ) আসনের ১৬৩ কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর (দাঁড়িপাল্লা) মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের ১৫৯ কেন্দ্রের ফলাফলে পোস্টাল ব্যালটসহ বিএনপি মনোনীত প্রার্থী আয়নুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ১৪৮ কেন্দ্রের ফলাফলে পোস্টাল ব্যালটসহ জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের ১৩২ কেন্দ্রের ফলাফলে পোস্টাল ব্যালটসহ বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আলী আলম দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের ১৬১ কেন্দ্রের ফলাফলে পোস্টাল ব্যালটসহ বিএনপি মনোনীত প্রার্থী এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতিকের প্রার্থী এম এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৮৪ ভোট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়