শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও)

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ছাত্রদলের সভাপতি মামুন ট্রধান জানান, স্বতন্ত্র প্রার্থী শিখা একটি গাড়িতে তার ভাড়াটিয়া কর্মীদের নিয়ে সরকারি কলেজ ভোট কেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কিনতেছিল। এ সময় খবর পেয়ে স্থানীয়রা ও বিএনপি সমর্থিত কর্মীদের মধ্যে সংঘর্ষ  হয়। এতে তাদের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা অভিযোগ করে বলেন, তারা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিল সে সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং তাকে শ্লীলতাহানি করে। উৎস: চ্যানেল24 ও বাংলা এডিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়