শিরোনাম
◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে র‌্যাব

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ জেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা। ভোটের পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রিত রাখতে মাঠে সক্রিয় রয়েছে র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকালে র‌্যাবের এক ব্রিফিংয়ে জানানো হয়, ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না; পরিস্থিতি নষ্টের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সদস্যরা জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এবারের নির্বাচনে ঝিনাইদহে মোট ৫৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় জেলার বিভিন্ন কেন্দ্রে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স ও ম্যাজিস্ট্রেট টিম, যারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী ও র‌্যাব-০৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার জানান, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়