শিরোনাম
◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির মধ্যে উত্তেজনা

গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নে ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ জানুয়ারি) সকালে গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামায়াতের কর্মীরা ভোটার স্লিপ বিতরণ করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন স্লিপের সঙ্গে টাকা বিতরণ করা হচ্ছে। এ অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মাঠপাড়া মসজিদে জামায়াতের বাদিয়াখালী ইউনিয়ন সভাপতি শামিউল হক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ তাদের সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক তর্কাতর্কি ও কথাকাটাকাটি হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এগিয়ে এসে বিষয়টি সামাল দেন। তারা ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে তাৎক্ষণিকভাবে সমাধান করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে থানায় অবহিত করা হয়নি। এ ঘটনায় কেউ কোনো লিখিত বা মৌখিক অভিযোগও করেননি। উৎস: যুমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়