শিরোনাম
◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে টানা তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

আজিজুল হক, বেনাপোল (যশোর) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার থেকে টানা তিন দিন বন্ধ থাকবে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। এ সময়ে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। 

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিন বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে বেনাপোল কাস্টমস ও বন্দর সূত্র নিশ্চিত করেছে।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাঈদ আহমেদ রুবেল জানান, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকবে। এ সময়ে কোন পাসপোর্ট যাত্রী ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন না। তবে শুক্রবার সকাল থেকে যাতায়াত স্বাভাবিক থাকবে। এ ছাড়া সরকারের নির্বাহী আদেশের প্রেক্ষিতে বুধবার ভোটের কারণে বৃহস্পতিবার এবং সরকারি সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। 

তিনি আর বলেন, এ সময় বন্দর থেকে কোন মালামাল খালাস হবে না এবং কোন পণ্যের নোটিং হবে না। তবে শনিবার থেকে আমদানি ও রপ্তানি কার্যক্রম আগের নিয়মে চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়