শিরোনাম
◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২১ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মার ২ কেজি ওজনের এক ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি!

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে মাসুদ হালদারের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ। যার দাম হয়েছে ১০ হাজার টাকা! মঙ্গলবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাটের চর সিলিমপুর এলাকায় মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলে মাসুদ হালদার জানান, সোমবার রাতের দিকে পদ্মার নদীতে জাল ফেলে বসে থাকি। মঙ্গলবার ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। তখন জাল তুলে দেখি বিশাল একটি  ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে দৌলতদিয়ার মাছ বাজারের হালিম মিয়ার আড়তে নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান সেখের কাছে ৫ হাজার টাকা কেজি দরে মাছটি ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।

এ বিষয়ে দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ যুগান্তরকে বলেন, জেলে মাসুদ হালদার ইলিশ মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার হালিম মিয়ার আড়তে সকালে নিয়ে আসলে আমি ৫ হাজার টাকা কেজি দরে ২ কেজি ওজনের ইলিশ মাছটি মোট ১০ হাজার টাকায় কিনে নেই। পরে মোবাইল ফোনের মাধ্যমে চট্টগামের এক প্রবাসীর কাছে কেজিতে ৩শ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়