শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে জাতীয় পার্টি থেকে ১৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পার্টির ১৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার বিকালে দলীয় কার্যালয়ে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সম্পাদক হারুনর রশিদ মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তরিবুর রহমান মিনি।

যোগ দেওয়া উপজেলা জাতীয় পার্টির পৌর সভাপতি এনামুল হক সিদ্দিক ও উপজেলা সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম আমির সহ ১৫ জন। এর আগে এসব নেতাকর্মীরা দল থেকে অব্যহিত নেন।

উপজেলা জাতীয় পার্টির পৌর সভাপতি এনামুল হক সিদ্দিক জানান, দলীয় কার্যক্রম না থাকায় গত ৫ ফেব্রুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে দল থেকে অব্যহতি নিয়েছিলাম। পরে আজ আবার বিএনপিতে যোগদান করেছি। এখন থেকে জাতীয় পার্টির সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই।

ঝিনাইদহ-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী জেলা সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু জানান, আমি গণসংযোগে ব্যবস্থা আছি। আমার দলের কোন নেতাকর্মী পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে এমন সংবাদ আমার জানা নেই। বিষয়টি জেনে পরে আপনাকে জানানো হবে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের ৪টি ইউনিয়ন) নির্বাচন করছেন বিএনপি থেকে রাশেদ খাঁন, জামায়াত ইসলামী থেকে মাওলানা আবু তালিব, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম  ও জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়