শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ১৩ তারিখ দেশে নতুন সূয উদিত হবে: পটুয়াখালীতে জামায়াতের আমীর

নিনা আফরিন,পটুয়াখালী : আমরা দখলবাজী করি না, কাউকে করতে দিব না। আমরা চাঁদাবাজী করি না, কাউকে করতে দিব না, আমরা দূর্ণিতী করি না, কাউকে করতে দিব না। এই বাংলাদেশে ব্যাংক লুট করতে দেওয়া হবে না। শেয়ারবাজার ডাকাতি করতে দেওয়া হবে না। দুর্ণিতী করে দেশের লক্ষ কোটি টাকা বিদেশে যারা পাচার করেছে, আল্লাহ্ তৌফিক দিলে ওদের পেটের মধ্যে হাত ঢুকিয়ে সেই টাকা আদায় করা হবে।

পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে দুপুর পৌনে ১২টায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারী গনভোট ও জাতীয় নির্বাচন। গনভোটে সকল কে ”হ্যা’ এর পক্ষে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়ে তিনি বলেন, ’হ্যা’ মানে আজাদী ’না’ মানে গোলামী। আমরা গোলামী চাই না। আমরা আজাদী চাই। ’হ্যা’ জয়যুক্ত হলে দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ বিদায় হবে। কোন দিন স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান হবে না। বিগত সরকার আমাদের দূর্নীতি, মামলাবাজি, দখলদারিত্ব, ফ্যাসিবাদ ও বিচার হীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন আমার ঠিকানা সমগ্র বাংলাদেশ। ট্রাকের মতো। যখন যেখানে প্রয়োজন হবে আমি চলে আসবো। যেহেতু জামায়াতে ইসলামী ও আলেম ওলামারা  চাঁদাবাজী করে না,সম্পদ লুন্ঠন করে না, মা-বোনদের ইজ্জত হরন করেন না,তারা ঊন খেলাপী নয় তাই আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তাদের। আগামী ১২ তারিখের নির্বাচনে মহান রব্বুলামিন যদি আমাদের সুযোগ দেন তাহলে আমরা নতুন বাংলাদেশ উপহার দিতে চাই। ১৩ তারিখ নতুন সূর্য্য উদিত হবে।

শুক্রবার হেলিকপ্টারে বেলা সাড়ে ১১টায় বাউফল সরকারী কলেজ মাঠে এসে নামেন জামায়াতের আমীর। সেখান থেকে বিশেষ নিরাপত্তায় গাড়ির বহরে তিনি জনসভাস্থলে পৌছান। জনসভায় সভপতিত্বে করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি  সাদিক কায়েম, জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমির জহির উদ্দিন মো. বাবর, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, ঐক্যজোটের প্রার্থী পটুয়াখালী-১ সদর আসনের এবি পার্টির ঈগল প্রতীকের মেজর ডা.আব্দুল ওহাব মিনার, পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের ডা. মো. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) জমায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের মো. শাহ আলম, পটুয়াখালী -৪ (কলাপাড়া -রাঙাবালী) আসনের খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের ডা. মো. জহিরুল ইসলাম, বরগুনা-১ আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আইনজিবী মো. জাহাঙ্গির হোসেন, জুলাইগনঅভ্যুত্থানের নিহত সাংবাদি মেহেদি হাসানের মা মোসা. মাহমুদা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়