শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময়

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নমূলক ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে বেনাপোলে কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, অনলাইন ও নিউজ পোর্টালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যশোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

বুধবার (রাত ৯টা) বেনাপোল বাজারে অবস্থিত হোটেল সানরুপে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা প্রার্থীকে বিভিন্ন পরামর্শ দেন এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

মতবিনিময় সভায় নুরুজ্জামান লিটন বলেন, শুধু অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলেই উন্নয়ন হয় না। উন্নত শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা এবং সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পরিপূর্ণতা অর্জনের মাধ্যমেই একটি উন্নয়নশীল সমাজ ও রাষ্ট্র গড়ে ওঠে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও জানান, চলতি মাসে যশোরের জনসভায় তারেক রহমান ঘোষণা দিয়েছেন—বিএনপি ক্ষমতায় এলে কৃষি খাত উন্নয়নে ঐতিহাসিক শার্শার উলাশী খাল পূর্ণ খনন করা হবে। পাশাপাশি মায়েদের অর্থনৈতিক সহযোগিতায় ‘ফ্যামিলি কার্ড’ চালু, গদখালীর ফুল বিদেশে রপ্তানির সুযোগ বৃদ্ধি, আখ ও পাট শিল্প সংরক্ষণসহ কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।

নুরুজ্জামান লিটন বলেন, বেনাপোল স্থলবন্দর থেকে প্রতিবছর প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হলেও এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। তিনি শার্শাকে একটি আধুনিক ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের কোনো স্থান থাকবে না। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও সহাবস্থানের শার্শা গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই দেশ ও জাতি সঠিক তথ্য জানতে পারে। সাহসী সাংবাদিকতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অসহায় মানুষের শক্তি ও সাহস জোগায়। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা আন্তরিকতার সঙ্গে সমাধানের চেষ্টা করবেন এবং তাদের কাজের পরিবেশ সুরক্ষিত রাখতে সর্বোচ্চ সহযোগিতা করবেন। তবে একই সঙ্গে ভুল তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালায়, তা নজরে রাখতে হবে। ভোট কারচুপির কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সে বিষয়েও সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান।

সভা শেষে তিনি স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) উল্লেখ করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, সি অ্যান্ড এফ ব্যবসায়ী ইকরামুল কদর বাবলু, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহাসিন মিলন, সাধারণ সম্পাদক বকুল মাহাবুবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়