শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গুলি, দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জামসহ নাঈম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে দয়ালপুর এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত নাঈম হোসেন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে। 

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের দয়ালপুর এলাকায় বিশেষ অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল। এসময় নাঈম হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় আগ্নেয়াস্ত্রের গুলি, দেশীয় রামদা, ছুড়ি, অস্ত্র তৈরির সরঞ্জাম, পাইপ এবং অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জামসহ নাঈম হোসেন নামে এক যুবককে আটক করা হয়। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাচ্চু মিয়া বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলিসহ নাঈম নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতকে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়