শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট, জবাই করে হত্যার হুমকি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে চলাচলের জায়গায় গরু বাঁধাকে কেন্দ্র করে কৃষকের বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনায় ওই কৃষককে বাড়ি ছাড়ার হুমকিও দেওয়া হয়। বাড়ি না ছাড়লে স্বপরিবারে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী মজিবুল হক।

বুধবার (০৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার মুরাদপুর গ্রামের মজিবুল হকের বাড়িতে এই এই হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

হামলার শিকার মজিবুল হক (৫৫) সদর উপজেলার মুরাদনগর গ্রামের মৃত নুরুল হকের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। অপরদিকে অভিযুক্ত হামলাকারীরা হলেন, মুরাদনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. মাসুদ (২৫), কামাল উদ্দিনের ছেলে মো. সুমন (৩৫), মো. রাজন (২৮) , মো. রিপন (২৫) ও শিপন (১৮)।

ভুক্তভোগী মজিবুল হক অভিযোগ করে বলেন, হামলাকারীরা তার প্রতিবেশী হন। তিনি তার বাড়ির আঙ্গিনায় পালিত গরু বাঁধলে চলাচলের পথ দাবি করে প্রতিবেশী জসিম উদ্দিনের ছেলে মাসুদ গালমন্দ শুরু করে। এসময় তিনি তাকে গালমন্দ না করতে বারণ করলে অভিযুক্ত অপরাপর ব্যক্তিরা জড়ো হয়ে পরিকল্পিতভাবে তার বসত ঘরের দরজা, বেড়া, দেওয়াল ভাঙচুর করে ঘরের আসবাবপত্র ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এসময় হামলাকারীদের বাধা দিতে গেলে তারা তাকে এলাপাতাড়ি মারধর ও গলাচিপে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এসে ভুক্তভোগীকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী মজিবুল হক অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে দীর্ঘদিন ধরে তাকে নানা ইন্স্যুতে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দিয়ে আসছেন। গতকালও তারা হামলা ও লুটপাটের পর তিনি এবং তার পরিবারকে বাড়ি ছেড়ে অন্যত্ব চলে যেতে হুমকি দিয়েছেন। তিনি বাড়ি না ছাড়লে তিনি এবং তার পরিবারের সদস্যদের জবাই করে হত্যার হুমকি দেন অভিযুক্ত ব্যক্তিরা। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূবর্ক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী মজিবুল হক।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এই ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূবর্ক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়