শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ৫

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলালের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরুড়া উপজেলার ৪নং খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি, গণসংযোগ শেষে প্রার্থীর গাড়িবহরটি মুগজী টাওয়ার এলাকা অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং পাঁচজন নেতাকর্মী আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জামায়াতের স্থানীয় নেতারা অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

প্রার্থী ড. শফিকুল আলম হেলাল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করছিলাম। হঠাৎ করে আমাদের গাড়িবহরের ওপর হামলা হয়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়