শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন বানচালের পরিকল্পনা: লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকার আলাইয়াপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি এলজি, ১১টি পিস্তল অ্যামি নেশন, ২টি পিস্তল ম্যাগাজিন, ৪টি খালি কাটিস, ২৬টি শট গানের গুলি, ৫৩ টি আতশ বাজি, ২টি ককটেল, ১টি দেশি অস্ত্র ও ১টি বিপি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমন এর ছেলে মো. ইমরান (২৩) ও বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর ইউনিয়ন ভগবতী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৪)। তারা হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি।

চন্দ্রগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন আরমান হাবিব অপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা ছিল তাদের। একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান পরিচালনার সময় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্প এবং র‍্যাব ও পুলিশের টহল টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়