শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৮ রাত
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুতুবদিয়ায় মতবিনিময় সভায় নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান 

সরওয়ার আজম মানিক,কক্সবাজার: নির্বাচন ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌাহিনীর সাতটি যুদ্ধ জাহাজ মোতায়েন থাকবে, নিয়োজিত থাকবে ৫ হাজার নৌবাহিনী সদস্য। এই নির্বাচনকে সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য অন্যান্য আইনশৃংখলা বাহিনীর নৌবাহিনীর সদস্যরা সবাই সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন  নির্বাচন ঘিরে এখনও কিছু চ্যালেঞ্জ আছে, তবে সন্ত্রাসীদের প্রতি কঠোর থাকবে। 

আজ বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে নৌবাহিনীর প্রধান এই কথা বলেন।

কুতুবদিয়ায় নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক সমন্বয়ক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচনী কর্মকর্তা, উপজেলা আনসার কর্মকর্তা, অধিনায়ক র‍্যাব-১৫, কন্টিনজেন্ট কমান্ডার নৌবাহিনী এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়