শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় তেঁতুলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

অগ্নিসংযোগে ক্যাম্পের বেশ কিছু সামগ্রী আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসীর দ্রুত পদক্ষেপে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপিত ওই নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় পুড়ে যায়। ভোরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা সেখ জানান, ফজরের নামাজ শেষে তিনি মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন। এলাকাবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সময়মতো আগুন নেভানো না গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলে জানান স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্যাম্পে ছুটে আসেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। তারা দাবি করেন, এটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা। একই সঙ্গে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। নির্বাচনের আগে এ ধরনের সহিংস ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও শান্তি বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়