শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা সদর দক্ষিণে খাসজমি দখল উচ্ছেদ, জরিমানা ও কারাদণ্ড

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পূর্ব) ইউনিয়নের তালপট্টি বাজারে সরকারি খাসজমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় এক ব্যক্তিকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তালপট্টি বাজার এলাকায় ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি খাসজমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি দখল ছাড়েননি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরকারি জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মো. শামসুল হক নামপর এক বাসিন্দাকে এক লাখ টাকা জরিমানা এবং পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে প্রায় পাঁচ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। উদ্ধার করা জমি পুনরায় সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বাজার এলাকায় সরকারি জমি দখলের কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোগান্তিতে ছিলেন। প্রশাসনের এ পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, সরকারি খাসজমি দখল কিংবা অবৈধভাবে মাটি কাটার বিষয়ে উপজেলা প্রশাসন কোনো ছাড় দেবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়