শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয়": নবীনগরে চরমোনাই পীর  

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম(পীর সাহেব চরমোনাই) সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার হাইস্কুল মাঠে নির্বাচনের জনসভায় বলেছেন, আমরা একা না, আমাদের সাথে দেশের জনগণ আছে, ২৭৮ টি আসনে আমরা একা প্রতিদ্বন্দ্বিতা করছি।

তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, তাদের কথা ও কাজের কোন মিল নেই, তারা ইসলামী লেবাস ধরে আছে, তাদের মাঝে প্রকৃত ইসলাম নেই, তারা স্পষ্ট বলেছেন, কুরআন সুন্নাহর আলোকে শরিয়া আইনে দেশ পরিচালনা করবেন না, প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন। প্রচলিত আইনে দেশের শান্তি আসবে না, বিগত সরকারগুলোর মত জেল জুলুম অন্যায় অত্যাচার, দুর্নীতি, অপশাসন, বিদেশে টাকা পাচার বন্ধ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োজন, শরিয়া আইনে শাসন ব্যবস্থা চালু করতে হবে। ৯২% মুসলমানের এই দেশে ইসলামী হুকুমত ছাড়া শান্তি সম্ভব নয়।

তিনি নবীনগরবাসীকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি  নির্বাচনে এ আসনে তাদের প্রার্থী নজরুল ইসলাম নজুকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

জনসভা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে সংসদ সদস্য প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজু, নবীনগরকে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে একটি আধুনিক উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলার প্রতিশ্রুতি দেন।

জনসভায় সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার। বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল মতিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়