শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় আর্মি ক্যাম্পের যৌথ টহল

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনমনে নিরাপত্তার স্বস্তি নিশ্চিত করতে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করেছে চরভদ্রাসন আর্মি ক্যাম্প।

রবিবার  (০১ ফেব্রুয়ারি ) চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর এলাকায় এ যৌথ টহল পরিচালনা করা হয়। নদী বেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন এই দুর্গম চরাঞ্চলে স্থানীয় যানবাহন ব্যবহার করে বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় টহল দেওয়া হয়। এ সময় টহলরত সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এছাড়াও চর হরিরামপুর এলাকায় অবস্থিত সকল ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে টহল দল কর্তৃক সরেজমিন পর্যবেক্ষণ করা হয়। এতে করে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

চরভদ্রাসন আর্মি ক্যাম্প সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে এ ধরনের টহল কার্যক্রম আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে চরভদ্রাসন উপজেলার অন্তর্গত সকল দুর্গম ও প্রত্যন্ত এলাকায় এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়