শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা আল আমিন মোল্লা গ্রেফতার

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার হয়েছেন আল আমিন নামে এক আ,লীগ নেতা। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার(১ ফেব্রুয়ারী) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি তদন্ত। এর আগে গতকাল সন্ধ্যায় পাসপোর্ট যোগে ভারতে ঢোকার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

আল আমিন মোল্লা মাদারিপুরের রাজৈর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আ,লীগের কার্যকারি সদস্য। 

এনিয়ে ০৫ আগস্ট সরকার পতনের পর ভারত ঢোকার পথে বেনাপোল ইমিগ্রেশন থেকে ৩০ জনের বেশব জগ্রেফতার হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান,ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, আল আমিন মোল্লার নাম কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিচয় নিশ্চিত হয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা তারা গ্রহন করবেন।

এদিকে স্থানীয় সুত্র বলছে, সব অপরাধীদের তালিকা ইমিগ্রেশনে নাই। তবে পুলিশের সতর্কতাই কিছু গ্রেফতার হলেও বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকেই পালাচ্ছেন । সীমান্তের একটি চক্র বিভিন্ন মামলার এসব আসামীকে ভারতে পালাতে সহযোগীতা করছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারলেও সহযোগীতাকারীরা রয়েছে ধরা ছোওয়ার বাইরে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়