শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিএনপির বিরুদ্ধে জান্নাতের টিকিটে ধানের শীষে ভোট চাওয়ার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-০৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ-সদর আংশিক) আসনে ১০ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেছেন, কিছু অপপ্রচার চলছে, জামায়াতে ইসলামী নাকি বেহেস্তের টিকিট বিক্রি করছে। অথচ আমরা দেখতেছি বিএনপির লোকেরা বলতেছে যে, ধানের শীষে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়।

রোববার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আয়োজিত সংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রভাব বিস্তার এবং দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী-সমর্থকদের প্রচারণায় বাঁধা ও হুমকি দেওয়ার অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী’সহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের পাশাপাশি জেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়