শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনপির তিন নেতা বহিষ্কার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি খুশবুর রহমান খোকন, পৌর বিএনপির আরেক সহ-সভাপতি রেজাউল করিম রেজা ও পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। বিষয়টি দলীয় ফোরামে পর্যালোচনা শেষে তাদেরকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।

এব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, 'দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপির দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়