শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:৫০ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

নোয়াখালী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর ০৬টি আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার বিভিন্ন আসনে একযোগে শুরু হয়েছে প্রার্থীদের মাঠপর্যায়ের কার্যক্রম।

নোয়াখালী-৪ আসনের সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে সন্ধ্যায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শাহজান। এসময় তিনি জনগনের নাগরিক অধিকার নিশ্চিত করণ'সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রতিশ্রুতি প্রদান করেন। 

সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু। 

এদিকে একই দিন বিকালে নোয়াখালী-৪ আসনের সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ শরিফুল ইসলাম। এ সময় তিনি দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় ভোটারদের প্রতি ‘না ভোট’ প্রদানের আহ্বান জানান। একই সময় লাঙ্গল প্রতীকে ভোট চান। 

নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুর মোহাম্মদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মো.কামাল উদ্দিন, চর জুবলি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বেলাল হোসেন'সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে দুপুরে নোয়াখালী-০৬ আসনে প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম। তার পক্ষে ভোটারদের কাছে হরিণ প্রতীকে ভোট চান তার ছেলে ফারহান আজিম। এসময় হরিণ মার্কার পক্ষে ভোটারদের ব্যাপক উৎসাহ দেখা গেছে। 

প্রচারণার প্রথম দিনেই জেলার ছয়টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৭ জন প্রার্থী জমজমাট প্রচারণায় অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়