শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশিয়াডাঙ্গায় লুটকৃত পুলিশের পোশাক ও শর্টগানের ১৩ রাউন্ড গুলি উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা থেকে লুট হওয়া পুলিশের পোশাক, সরঞ্জামাদি ও শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫-এর সিপিএসসি ইউনিট।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে কাশিয়াডাঙ্গা থানা থেকে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কাশিয়াডাঙ্গা থানাধীন নবগঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ওই এলাকায় কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়।

ব্যাগ দুটির ভেতর থেকে থানা থেকে লুটকৃত একটি শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাকের দুটি সেট, দুটি জোড়া বুট, দুটি বেল্ট, একটি ক্যাপ এবং ছয়টি র‌্যাংক ব্যাজ উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের পোশাক-সরঞ্জামাদি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়