শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে ফরিদপুরে ছাত্রদলের তিন নেতাকে শোকজ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: সংগঠনবিরোধী ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফরিদপুর জেলা ছাত্রদলের আওতাধীন তিন নেতাকে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফরিদপুর জেলা শাখা।

শোকজপ্রাপ্তরা হলেন—মধুখালী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সেতু, আরেক যুগ্ম-আহ্বায়ক মিকাইল হোসেন এবং মধুখালী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম সারাফৎ শরৎ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ রয়েছে—এই তিন নেতা ছাত্রদলের কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় সংগঠনবিরোধী কার্যক্রম, বিভ্রান্তিকর বক্তব্য ও শৃঙ্খলাবিরোধী আচরণে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ড সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক নিয়মাবলীর পরিপন্থী হওয়ায় কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি দৃষ্টিগোচর হয়।

এমন প্রেক্ষাপটে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানাতে শোকজ নোটিশ জারি করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বা উপস্থিত না থাকলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) রাতে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু শোকজের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “বিষয়টি অভ্যন্তরীণ ও গোপনীয় হওয়ায় বিস্তারিত খোলাসা করে বলা যাচ্ছে না। এ বিষয়ে জনসাধারণকে জানাতেও আমরা আগ্রহী নই।”

প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানভীরুল হাসান (রায়হান)-এর নির্দেশক্রমে শোকজ নোটিশ জারির কথা উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়