শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও গণধর্ষণ মামলার পলাতক দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও গণধর্ষণের দুই মামলার পলাতক প্রধান আসামিদের গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার গভীর রাতে র‍্যাব-৮, বরিশালের অধীন ভোলা ক্যাম্পের পৃথক দল লালমোহন ও বোরহানউদ্দিন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভোলা র‍্যাব ক্যাম্প এর মিডিয়া কর্মকর্তা কোম্পানি কমান্ডার লে: রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে লালমোহন থানার চরভুতা ইউনিয়নে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. জালালকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছ, গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সংঘটিত ওই ধর্ষণের ঘটনায় মো. জালাল সরাসরি জড়িত ছিলেন। ঘটনাটি প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলেন।

অপরদিকে মনপুরা থানার আলোচিত গণধর্ষণ মামলার অন্যতম প্রধান এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাত ১১ টার দিকে বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ইব্রাহিম মাঝি (৪৫)। তিনি মনপুরা থানার ৩ নম্বর উত্তর সাকুচিয়া, চরগোয়ালিয়া এলাকার বাসিন্দা। র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ১৬ জানুয়ারি রাতে সংঘটিত ওই গণধর্ষণের ঘটনায় অন্যান্য আসামিদের সঙ্গে ইব্রাহিম মাঝির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। র‍্যাব আরও জানায়, মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়