শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনা-৫ আসনে ত্রিমুখী লড়াইয়ে বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলন, মাঠছাড়া লাঙ্গল

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী প্রত্যাহারের শেষ দিনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। মনোনয়ন বাতিলের কারণে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নির্বাচনী মাঠ থেকে ছিটকে পড়ায় এই আসনে কার্যত ত্রিমুখী লড়াই নিশ্চিত হয়েছে।

চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফলে পূর্বধলায় এবারের নির্বাচন কেবল দলীয় জনপ্রিয়তার লড়াই নয়; বরং সংগঠনের শক্তি, ভোটব্যাংক ও মাঠ নিয়ন্ত্রণের কঠিন পরীক্ষায় পরিণত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পূর্বধলা আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৯ জন। বিপুল সংখ্যক ভোটার, বিশেষ করে নারী ও তরুণ ভোটারের অংশগ্রহণ, এবারের নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে এবারের নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী মাঠে না থাকায় দলটির বৃহৎ ভোটব্যাংক ও সমর্থকদের অবস্থান বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের একটি বড় অংশের সমর্থক যেদিকে সংগঠিতভাবে ভোট দেবে, শেষ পর্যন্ত বিজয়ের পাল্লা সেদিকেই ঝুঁকে পড়তে পারে। ফলে আওয়ামী লীগের নীরব সমর্থন কিংবা ভোটারদের ভোটদানের প্রবণতা ত্রিমুখী এই প্রতিদ্বন্দ্বিতার ফল নির্ধারণে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে তিন দলেরই কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, স্থানীয় প্রভাবশালী নেতাদের সক্রিয় ভূমিকা এবং ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশল নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশেষ করে শেষ মুহূর্তের ভোটের হিসাব-নিকাশ এবং সাংগঠনিক দক্ষতাই জয়–পরাজয়ের মূল নির্ধারক হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে পূর্বধলা আসনে এবারের নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে সামান্য ব্যবধানেই জয়–পরাজয়ের ফল নির্ধারিত হওয়ার আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়