শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দরে ব্যবসায়ীদের জম্মী করে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ইমপোর্ট এক্সপোর্ট এ্যাসোসিয়েশন। 

মঙ্গলবার দুপুরে বেনাপোল বাজারে অবস্তিত হোটেল সানরুপে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ইমপোর্ট এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জিয়াউর রহমান বলেন, বেনাপোল দেশের সব চাইতে বড় স্থলবন্দর। যেখানে ১০ হাজার মানুষের কর্মসংস্থান। বাণিজ্য খাতে বন্দর থেকে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা সরকারের রাজস্ব আহরণ হয়ে থাকে। যা দেশের অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রেখে আসছে। এক সময় বেনাপোল বন্দরে নানান অনিয়মের কথা শোনা গেলেও বর্তমানে কাস্টমস ও বন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের হস্তক্ষেপে অনেকটা স্বচ্ছতা ও জবাব দিহীতা ফিরে এসেছে। তবে বন্দরে বহিরাগত চাঁদাবাজদের অত্যাচারে সরকারি কর্মকর্তা থেকে ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে পড়েছেন৷ চাঁদা না দিলে নাম সর্বস্ব পত্রিকা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাস্টমস,বন্দর ও ব্যবসায়ীদের জড়িয়ে উদ্দেশ্য মুলক মনগড়া সংবাদ প্রকাশ করা হচ্ছে। এতে বেনাপোল বন্দর ছেড়ে ব্যবসায়ীরা ভোমরা বা অন্য বন্দরে চলে যাচ্ছে। সরকার ও হারাচ্ছে রাজস্ব। এসব চাঁদাবাজদের মধ্যে সুমন হোসাইন নামের এক যুবক আলোচিত। সুমন হুসাইন বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবেরবেড় গ্রামের বাসিন্দা। সাম্প্রতি চাঁদাবাজির ঘটনায় বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা শারমিন বেনাপোল পোর্ট সুমনকে আসামী করে মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ ২০২৫ সালের ২৪ এপ্রিল চার্জশিট দাখিল করে। অথচ চার্জশিট দাখিলের পরও আসামি গ্রেপ্তার হয়নি। বর্তমানে সুমন বেনাপোল ছাড়লেও বাইরে অবস্থান করে মানব কন্ঠ,সকালের সময়,ওয়ান নিউজ বিডি,জনতার কথা সংবাদ পত্রের নাম ব্যবহার করে ফোনে হুমকি দিয়ে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এই চাঁদাবাজদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থার আহবান জানান ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে ইমপোর্ট এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়