শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধ 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে: জামালপুরের সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করার ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাউসী ফয়েজের মোড় এলাকার সরিষাবাড়ী-দিকপাইত প্রধান সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী প্রতিবাদ করে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের সুত্রে জানা যায়, ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের মৃত হাফেজ ফকিরের ছেলে আল-আমিন মিয়া (৩৫) দীর্ঘ দিন ধরে বালু, ইটের ব্যবসা করে আসছেন। এছাড়াও ফয়েজের মোড়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। প্রতিদিনের মত আল আমিন মঙ্গলবার সকালে চা খেতে মোড়ে যান। এসময় অজ্ঞাত ৭/৮ জন যুবক অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে ব্যবসায়ী আল-আমিনকে মারধর করে। পরে তার চিৎকারে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফয়েজের মোড় এলাকার সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার ঘোষনা দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

আহত ব্যবসায়ী আল-আমিন বলেন, ‘যারা আমাকে মারধর করলো তাদের সাথে আমার কোন লেনদেন বা পারিবারিক ঝামেলা নেই। কেনো তারা আমার উপর হামলা করেছে সেটাও আমি জানি না। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপ-পরির্দশক শুভ্রত বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়েছিলাম। সিসি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নত করে আইনের আওতায় আনা হবে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়